back to top
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
Single Page Top Banner

৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

শাহজালাল (রাঃ) মাজারের মিলল নগদ ১৭ লাখ ৬৫ হাজার টাকা এবং ৭ আনা সোনা

নিজস্ব প্রতিবেদক

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের দুটি ডেগ ও জেলা প্রশাসনের স্থাপন করা দানবাক্স খুলে গণনার পর নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ টাকা এবং ৭ আনা সোনা পাওয়া গেছে।

সোমবার (২২ জুন) বিকেলে মাজার প্রাঙ্গণে প্রকাশ্যে এ গণনা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে উপস্থিত ছিলেন সিলেটের সদ্য বিদায়ী ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারওয়ার আলম ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

এর আগে, বদলির আদেশ ঘোষণার একদিন পর মাজারের দানের ৭০০ বছরের প্রথা ভেঙে প্রকাশ্যে মাজারের টাকা গণনার উদ্যোগ নেন ডিসি সারওয়ার আলম।

মাজার সংশ্লিষ্টদের দাবি, শত শত বছরের প্রচলিত রীতির বাইরে এবারই প্রথম প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্যে দানের অর্থ গণনা করা হলো।

কিছুদিন আগেও সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের খাদেমরা দাবি করেছিল প্রতি সপ্তাহে ২৫-৩০ হাজার টাকা পড়ে দানের ডেগে৷ ডেগে দানের বেশীর ভাগই ছোট নোট৷ নানান চাপ উপেক্ষা করে দানের দুটি ডেগ সিলগালার পাশাপাশি ও জেলা প্রশাসনের স্থাপন করা হয় দানবাক্স৷ আর সেই ডেগ ও দানবক্স খুলে গণনার পর পাওয়া গেছে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ টাকা এবং ৭ আনা স্বর্ণ ।

সোমবার (২২ জুন) বিকেলে মাজার প্রাঙ্গণে প্রকাশ্যে এ গণনা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে উপস্থিত ছিলেন সিলেটের সদ্য বিদায়ী ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারওয়ার আলম ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

গণনার সময় মাজারের দুটি ডেগ এবং জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপন করা দানবাক্স থেকে নগদ অর্থ ও স্বর্ণ বের করে হিসাব করা হয়। গণনা শেষে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ টাকা এবং ৭ আনা স্বর্ণ পাওয়া যায়।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত