back to top
মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
Single Page Top Banner

কর্মীরা কারাগারে নেতার রাজসিক বিয়ে : আ’লীগ নেতা লিটনের বিয়ের ছবি ভাইরাল

চট্টগ্রাম ব্যুরো:

৫ আগস্টের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মীরা যখন কারাগারে৷ কয়েক লক্ষাধিক নেতা কর্মীরা দেশে বিদেশে পলাতক থেকে মানবেতর জীবন যাপন করছে ঠিক সেই সময়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে চট্টগ্রামের সাবেক প্যানেল মেয়র ও ২৫ নম্বর রামপুরা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর লিটনের রাজসিক বিয়ের ছবি৷ একাধিক সূত্র বলছে, বর্তমানে দুবাইয়ে পলাতক এই আওয়ামী লীগ নেতা অনেকটা রাজকীয় ভাবেই দুবাইতে নিজের ৪র্থ বিয়ে সম্পন্ন করেছেন। তবে এই বিষয়ে আব্দুস সবুর লিটনের কোন বক্তব্য পাওয়া যায়নি৷

দলের এই দুঃসময়ে বিদেশে বিলাসী জীবনের পাশাপাশি জমকালো ভাবে লিটনের কথিত ৪র্থ বিয়ের আয়োজন দেখে তার দলীয় লোকজনই তীব্র ক্ষোভ প্রকাশ করছেন৷ এমনিতেই লিটন তার ১ম ও ২য় বিয়ে নিয়েও বেশ সমালোচিত ছিলেন ৷ কারণ সামাজিক ভাবে লিটন যে দুই স্ত্রী নিয়ে বসবাস করতেন তারা দু’জনই সম্পর্কে আপন বোন৷ তবে সেই দুই স্ত্রীর মধ্যে একজনের সাথে বিবাহ বিচ্ছেদ হয়েছে বলে জানা গেছে।

এছাড়া দেশ ত্যাগের কয়েক মাস পূর্বে এক সনাতন ধর্মাবলম্বী বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীকে গোপনে ৩য় বিয়ে করেছিলেন বলে জোর গুঞ্জন আছে৷ সর্বশেষ যে নারীর সাথে লিটনের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই নারীর সাথে দীর্ঘদিন লিভ টুগেদারে ছিলেন লিটন। লিটনের ৪র্থ স্ত্রীর আগেও একবার বিয়ে হয়েছিল বলে জানা গেলেও তার বিস্তারিত পরিচয় জানা যায়নি৷

লিটনের বিলাসী জীবনের মাঝেই হঠাৎ করেই তাঁর ছোট ভাই আবদুল মান্নান খোকনের মৃত্যু হয়৷ পরে সেই লাশ দেশে এনে দাফন করা হলেও বিদেশেই থেকে যান লিটন৷ ভাইয়ের মৃত্যুর পর প্রথমবার জনসম্মুখে দেখা যায় লিটনকে৷ সেই সময় ধারণ করা একাধিক ভিডিওতে একমাত্র ছোট ভাইকে হারানোর হৃদয় বিদারক দৃশ্য দেখে অনেকেই লিটনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছিলেন।তবে হঠাৎ বিদেশে তার নতুন সংসার পাতার খবরে তার নিজস্ব লোকজনের মাঝেও বিরুপ প্রতিক্রিয়া দেখা গেছে৷ তবে এই বিয়ের বিষয়ে লিটন বা তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন বক্তব্য পাওয়া যায়নি৷

৫ আগস্টের পট পরিবর্তনের পর অনেক আওয়ামী লীগের নেতাদের মতন গোপনে দেশ ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে পাড়ি দেন আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর লিটন৷ চট্টগ্রামের রাজনীতিতে তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী ও ব্যবসায়ীক পার্টনার হিসেবে বেশ পরিচিত৷ একই সাথে অবৈধ সিগারেট ও নকল ব্যান্ড রোল কেলেংকারীর সাথেও একাধিকবার নাম এসেছে আব্দুস সবুর লিটনের৷

🔴 ফেসবুকে আবেগঘন স্টাটাস :

দুবাইয়ে পলাতক আব্দুর সবুর লিটন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এই কথিত সংক্রান্ত কোন পোস্ট শেয়ার করেননি৷ তিনি সর্বশেষ গত ৬ জুন একটি স্টাটাসে লিখেন- “আজ আমার মেঝো বাবা রাফিদুল আহানাফ সাকিব এর জন্মদিন আপনারা আমার বাবার জন্য দোয়া করিয়েন।” এ ছাড়া চলতি বছরের মার্চ মাসের ২২ তারিখ পোস্ট করা স্টাটাসে লিখেন, “গতকাল ঈদের দিন মন ভালো ছিলো না তাই কিছুই লিখলাম না দেশের বাইরে পরিবারের বাইরে ঈদের দিন কাটানো অনেক কষ্টকর তার পরও কাটাতে হয়েছে আমার প্রিয় রামপুরের সমস্ত ভাই বোনদের জানাই ঈদের শুভেচ্ছা আল্লাহ যেন সবাইকে ভালো রাখুক।”

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত