back to top
সোমবার, জুলাই ৬, ২০২৬
Single Page Top Banner

ক্যান্সার আক্রান্ত নারীকে ধর্ষণচেষ্টার মামলার আসামিকে বনানীতে গণপিটুনী দিয়ে পুলিশের হাতে তুলে দিলো জনতা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকলেও শেষ পর্যন্ত রক্ষা হলো না ধর্ষণচেষ্টার মামলার পলাতক আসামি শাহাদত উল্ল্যাহ নূর সুমনের। রাজধানীর বনানী এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে বনানী এলাকায় তাঁর চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাঁকে আটক করে বনানী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর জানা যায়, তিনি ধর্ষণচেষ্টার একটি মামলার পলাতক আসামি।

থানা সূত্র জানায়, শাহাদত উল্ল্যাহ নূর সুমনের বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলায়। গত জুলাই মাসে রাজবাড়ীতে এক ক্যান্সার আক্রান্ত নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর নাটোরের বড়াইগ্রাম থানা-পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাঁকে আটক করতে পারেনি। পুলিশ জানায়, পরে তিনি আত্মগোপনে রাজধানীতে চলে আসেন।
বড়াইগ্রাম থানার ওসি মোঃ আব্দুস ছালাম জানান, ইতোমধ্যে পলাতক আসামী শাহাদত উল্ল্যাহ নূর সুমনকে ঢাকা থেকে পুলিশী নিরাপত্তায় নাটোর নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আগেও বেশ কয়েকটি মামলা রয়েছে।
উল্লেখ্য, গেলো বছরের জুন মাসে বড়াইগ্রাম থানা পুলিশ অপর একটি অভিযোগের ভিত্তিতে সুমনকে গ্রেপ্তার করতে গেলে সেখান থেকে পালিয়ে যায় সে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত