back to top
বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
Single Page Top Banner

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান।

১৯ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নবনিযুক্ত সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ান এমপি’কে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এ.কে. খাঁন। তিনি বলেন, নতুন সভাপতির নেতৃত্বে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা, প্রশাসনিক কার্যক্রম ও জনসেবার মান আরও উন্নত হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত