back to top
শনিবার, আগস্ট ১, ২০২৬
Single Page Top Banner

সাংবাদিক সাঈদুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

চট্টগ্রাম ব্যুরো:

বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিজেসি)- এর প্রতিষ্ঠাতা ও দেশবরেণ্য সাংবাদিক মরহুম সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৩১ জুলাই) বাদ আসর চট্টগ্রামে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

চট্টগ্রামের কাজীর দেউড়িস্থ সিটি ৩১ ব্যাচ ক্লাব, এপোলো শপিং সেন্টারে।চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (CRA) আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন,“সাঈদুর রহমান রিমন ছিলেন একজন সাহসী, নীতিবান ও মানবিক সাংবাদিক। তিনি সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশার উন্নয়নে আজীবন কাজ করে গেছেন। তাঁর আদর্শ, কর্মনিষ্ঠা ও সততা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।বক্তারা আরও বলেন,“সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, তা অনুসরণ করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা। সাংবাদিক সমাজে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

দোয়া ও মিলাদ মাহফিল আলোচনা সভায় চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফীন সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক আয়ান শর্মা, বিডি২৪লাইভ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান কামরুজ্জামান রনি,দৈনিক সময়ের কাগজের আঞ্চলিক সম্পাদক নুর মোহাম্মদ রানা, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহম্মেদ ওসমান,সাধারণ সম্পাদক শফিক,(সিআরএ) সহ-সভাপতি মো:রাজু,সাংগঠনিক সম্পাদক মো. রুবেল,অর্থ সম্পাদক সাংবাদিক সাইফুদ্দিন রমিজ,সহ-সাংগঠনিক সম্পাদক মো:শাকিল,আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোরশেদ,সদস্য মো: মোস্তাফিজ,মো:রিয়াজ, মো:শহিদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

পরে মরহুম সাঈদুর রহমান রিমনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত