back to top
শনিবার, আগস্ট ১, ২০২৬
Single Page Top Banner

টানেলের আনোয়ারা প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়ল দোকানে: নিহত ২

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস দোকানে ঢুকে পড়ে। এতে দুই নারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১০ জন। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ৬টি সিএনজিচালিত অটোরিক্সা-রিক্সাও দুমড়েমুচড়ে যায়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৮টায় কর্ণফুলী টানেল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায় নি।

বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আব্দুল্লাহ। তিনি বলেন, কর্ণফুলী টানেল মোড়ে বাস দুর্ঘটনায় দুই নারী নিহত এবং ১০ জন হয়েছেন বলে আমরা তথ্য পেয়েছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর চেষ্টা করছি।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অনিন্দিতা জানান, টানেলের আনোয়ারা প্রান্তে দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা হলে তাদের মধ্যে দুই নারীর মৃত্যু হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত