back to top
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬
Single Page Top Banner

চট্টগ্রাম-১১ আসনে গণসংযোগ

আগামীর বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানালেন আমীর খসরু

চট্টগ্রাম ব্যুরো।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিদেশ-নির্ভরতার রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করবে। এ দেশের জনগণের ওপর তাদের আস্থা নেই, আবার জনগণেরও আস্থা নেই তাদের ওপর। তাই তারা অন্য দেশের ওপর আস্থা রেখে রাজনীতি করতে চায়।

মঙ্গলবার নগরীর পূর্ব মাদারবাড়ি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

এরপর তিনি উত্তর নালাপাড়া, দক্ষিণ নালাপাড়া, মালুম মসজিদ লেন, দারোগাহাটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

আমীর খসরু বলেন, বাংলাদেশের মানুষ মুক্তিকামী। স্বাধীন একটি জাতি হিসেবে আমরা সবসময় গর্ববোধ করি। সেখানে যদি কেউ বিদেশিদের ওপর আস্থা রেখে রাজনীতি করতে চায়, তবে তাদের জায়গা এ দেশে হবে বলে আপনাদের মনে হয়? জনগণ তাদের দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করবে। অতীতে যারা বিদেশিদের ওপর নির্ভর করে রাজনীতি করেছে, তাদের বর্তমান অবস্থান একবার দেখুন।

তিনি আগামীর বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন—মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, শওকত আজম খাজা, মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি প্রমুখ

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত