back to top
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
Single Page Top Banner

চট্টগ্রাম - ৭ রাঙ্গুনিয়া আসনে দাঁড়িপাল্লার প্রচারণা

“আপনাদের একটি ভোটই পারে রাঙ্গুনিয়াকে সৎ নেতৃত্বের পথে এগিয়ে নিতে”- ডাঃ রেজাউল করিম

চট্টগ্রাম ব্যুরো ।

চট্টগ্রাম – ৭ রাঙ্গুনিয়া আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম বলেছেন, “আপনাদের একটি ভোটই পারে রাঙ্গুনিয়াকে সৎ নেতৃত্বের পথে এগিয়ে নিতে। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে সংসদে আমি রাঙ্গুনিয়ার মানুষের ন্যায্য অধিকার আদায়ে আপসহীন ভূমিকা রাখবো।”

বুধবার (২৮ জানুয়ারি) তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কাছে পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে রাঙ্গুনিয়ার হোছনাবাদ দিনব্যাপী গণসংযোগ চালিয়েছেন। এসময় ডাঃ এটিএম রেজাউল করিম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং নির্বাচনী প্রচারণা চালান।

তিনি আরও বলেন, “উন্নয়নের নামে লুটপাট নয়—রাঙ্গুনিয়ায় উন্নয়ন হবে পরিকল্পিত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক। জনগণের আস্থা ও ভোটের মর্যাদা কখনো ক্ষুণ্ন করা হবে না।”

নির্বাচনী অঙ্গীকার প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচিত হলে শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিতকরণ, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠাই হবে আমার প্রধান অগ্রাধিকার।”

তিনি বলেন, “আমি ক্ষমতার লোভে নয়, মানুষের সেবা করার মানসিকতা নিয়ে নির্বাচনে এসেছি। দাঁড়িপাল্লা প্রতীক ইনশাআল্লাহ হবে ন্যায়, সততা ও পরিবর্তনের প্রতীক।”

শেষে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোট দিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে অবস্থান নিন।”

হোছনাবাদে বিভিন্ন এলাকায় গণসংযোগে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত