back to top
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
Single Page Top Banner

নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ঢাকা-১৩ আসনের প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ঢাকা-১৩ আসনের প্রার্থী ড. শাহরিয়ার ইফতেখার। তিনি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট থেকে হারিকেন প্রতীকে প্রার্থী হয়েছিলেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা-১৩ সংসদীয় আসনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণা অনুষ্ঠানে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

এসময় আইনের শাসন, ন্যায়বিচার, গণতন্ত্র প্রয়োজনের কথা বলে গণভোটে হ্যাঁ ভোট দেয়ার জন্য ভোটারদের আহ্বানও জানিয়েছেন তিনি।

একই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি থেকে নির্বাচন করছেন ববি হাজ্জাজ। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে রিক্সা প্রতীকে লড়বেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত