back to top
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
Single Page Top Banner

ভারতের বিপক্ষে খেলছে না পাকিস্তান: বড় আর্থিক ক্ষতির আশঙ্কা

স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ম্যাচে ভারতের বিপক্ষে না খেলার পাকিস্তান সরকারের সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বড় আর্থিক ক্ষতির আশঙ্কায় ফেলেছে। এ পরিস্থিতি মোকাবিলায় আইসিসি পর্দার আড়ালে (ব্যাক-চ্যানেল) সমাধানের চেষ্টা শুরু করেছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

নির্ধারিত ম্যাচের প্রায় ১৫ দিন আগে সিদ্ধান্তটি ঘোষণা করায় আইসিসির হাতে বিভিন্ন বিকল্প বিবেচনার পর্যাপ্ত সময় রয়েছে। সূত্র জানায়, পাকিস্তানের যেকোনো আপত্তি বা শর্ত বিবেচনায় নিয়ে সমাধান খোঁজার পথও খোলা আছে। এ ছাড়া, আরও কয়েকটি ক্রিকেট বোর্ড আইসিসির উদ্যোগে সহায়তার হাত বাড়িয়েছে।

পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি। অতীতে অবশ্য নিরাপত্তাজনিত কারণে ১৯৯৬ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ শ্রীলংকার বিপক্ষে ম্যাচ খেলেনি। একইভাবে ২০০৩ বিশ্বকাপে রাজনৈতিক কারণে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড যথাক্রমে জিম্বাবুয়ে ও কেনিয়ার বিপক্ষে ম্যাচ বর্জন করেছিল।

কিছু মহল পাকিস্তানের সিদ্ধান্তকে ভুল বলে অভিহিত করেছে, কারণ আগের উদাহরণগুলোর মতো এবার কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে সূত্র জানায়, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি ভেবেচিন্তেই করেছে এবং ২০১৮ সালে ভারতের বিরুদ্ধে দায়ের করা মামলার আইসিসি ডিসপুট রেজোলিউশন কমিটি (ডিআরসি)-এর কার্যক্রমের ওপর ভরসা রাখছে।

ওই মামলার সূত্রপাত হয়েছিল ২০১৪ সালে পিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়ন না করায়। চুক্তি অনুযায়ী ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে দুই দেশের মধ্যে ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা ছিল। এর বিনিময়ে পিসিবি আইসিসির ‘বিগ থ্রি’ রাজস্ব বণ্টন মডেলকে সমর্থন করেছিল, যেখানে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বেশি রাজস্ব পায়।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত