back to top
শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
Single Page Top Banner

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু

ডেস্ক নিউজ:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু করেছে বিএনপি। কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে এ অনুষ্ঠান ‍শুরু হয়। ‘সবার আগে বাংলাদেশ’— এই স্লোগান নিয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার ঘোষণা করবেন।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি)) বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ ইশতেহার ঘোষণা শুরু করা হয়।

ইশতেহারের প্রথমেই রাষ্ট্রব্যবস্থার সংস্কারকে প্রাধান্য দিয়েছে বিএনপি। এরপর বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন।

জানা গেছে বিএনপির ইশতেহারটি তৈরি করা হয়েছে বিএনপিঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’, প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘১৯ দফা’, বেগম খালেদা জিয়ার ‘ভিশন-২০৩০’ এবং ‘জুলাই জাতীয় সনদ’-এর সমন্বয়ে।

মূলতঃ ফ্যামিলি কার্ড, কর্মসংস্থান সৃষ্টি, কৃষক কার্ডসহ সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতাদের জন্য সম্মানী দেওয়ার অঙ্গীকার এবং আত্মনির্ভর বাংলাদেশের রূপরেখাকে সামনে রেখে এই ইশতেহার ঘোষণা করবে বিএনপি।

দুর্নীতিবিরোধী কঠোর অবস্থান, মুক্তিযুদ্ধের শহীদদের নির্ভুল তালিকা প্রণয়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের বিচার নিশ্চিত করার মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বিএনপির এই ইশতেহারে।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানটি পরিচালনা করছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত