back to top
শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
Single Page Top Banner

সাতকানিয়ায় সেনা-পুলিশ যৌথ অভিযান : দোনলা বন্দুক ও কার্তুজ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ রাত্রীকালীন আইন-শৃংখলা ও নিরাপত্তামূলক ডিউটি করাকালে ১টি দোনলা বন্দুক ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৮নং ঢেমশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর ঢেমশা মাইজপাড়ার জনৈক রফিকুল ইসলামের বসতবাড়ির দক্ষিণ পাশে বাগান হতে ওই বন্দুক ও কার্তুজ উদ্ধার করা হয়।

সাতকানিয়া থানার ঢেমশা চৌধুরীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মোঃ ডালিম উদ্দিন মজুমদার গণমাধ্যমকে জানান, বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে সাতকানিয়া থানার অফিসার ও ফোর্সসহ রাত্রীকালীন আইন-শৃংখলা ও নিরাপত্তামূলক ডিউটি পালনকালে যৌথ অভিযানে আজ (শুক্রবার) ভোর আনুমানিক সাড়ে ৬ টার সময় ঢেমশা ইউপির ৫নং ওয়ার্ডস্থ উত্তর ঢেমশা মাইজপাড়া সকিনের জনৈক রফিকুল ইসলামের বসত বাড়ির দক্ষিণ পাশে বাগানে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর ১টি দোনলা বন্দুক ও ১২ বোর শর্টগানের ১ রাউন্ড কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, এ সংক্রান্তে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত