back to top
শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
Single Page Top Banner

১৩নং পাহাড়তলী ওয়ার্ডে ধানের শীষের প্রচারণায় মানুষের ঢল

চট্টগ্রাম ব্যুরো।

চট্টগ্রাম নগরীর ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণায় হাজার হাজার মানুষের অংশগ্রহণে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পাহাড়তলী ওয়ার্ডস্থ ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হওয়া এই প্রচারণা মিছিলের নেতৃত্বদেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন (বগা)।

বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাঈদ আল নোমানের পক্ষে নির্বাচনী প্রচারনায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রায় ৫হাজার মানুষ অংশ নেন। মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলটি কলেজ মাঠ থেকে যাত্রা শুরু করে প্রধান সড়ক, বাজার এলাকা ও আবাসিক অঞ্চল ঘুরে পুনরায় গুরুত্বপূর্ণ মোড়ে এসে শেষ হয়। এ সময় মিছিলকারীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং লিফলেট বিতরণ করেন। পুরো এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

প্রচারণায় অংশগ্রহণকারীরা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তারা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ মিছিলে অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, ধানের শীষ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আগামীর উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান তারা।

শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই প্রচারণা কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। (প্রেস বিজ্ঞপ্তি)

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত