back to top
রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
Single Page Top Banner

লোহাগাড়ায় যৌথ বাহিনীর অভিযান : দেশীয় অস্ত্রসহ পলাতক আসামী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো ।

চট্টগ্রামের লোহাগাড়ায় ধারালো অস্ত্রসহ মো‌. শফিকুল ইসলাম প্রকাশ সাইদুল্লাহ (৪০) নামে ১১ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শফিকুর উপজেলার পদুয়া ইউনিয়নের লালারখিল এলাকার মৃত আলী হোসেনে পুত্র।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে বসতঘরে অভিযান চালিয়ে যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করে।

লোহাগাড়া থানা সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম ডাকাতি, হত্যা চেষ্টা এবং অবৈধ অস্ত্রের মামলার পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার বসতঘর থেকে ৪ টি দেশীয় ধারালো অস্ত্র রামদা উদ্ধার করা হয়েছে।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই লুৎফুর রহমান জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু হচ্ছে। আজ (৭ ফেব্রুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত