চট্টগ্রাম নগরীর মাদারবাড়ি এলাকার একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল চারটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম আগ্রাবাদের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন ।
এই ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উপ-পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ছয় তলা ওই ভবনের ৪ তলায় আগুন লাগে
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের মাদারবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম আগ্রাবাদের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, চট্টগ্রাম নগরীর মাদারবাড়িতে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। বিকাল ৪টার দিকে ছয় তলা ভবনের ৪ তলায় আগুনের সূত্রপাত হয় বলে আমরা জেনেছি । ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় এক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছিল। এদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে কীভাবে আগুনে সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। বৈদ্যুতিক সটসার্কিট থেকে হতে পারে বলে ধারণা করা হচ্ছে । ক্ষয়ক্ষতির পরিমাণ নিরপণ করা হয়নি।


