back to top
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
Single Page Top Banner

প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব গ্রহণ করেই নজিরবিহীন স্বিদ্ধান্ত নিলেন তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব গ্রহণ করেই নজিরবিহীন স্বিদ্ধান্ত নিলেন তারেক রহমান৷ রাষ্ট্রীয় প্রটোকল ও বিলাসিতার চিরাচরিত ধারা ভেঙে রিতিমতন এক অনন্য নজির স্থাপন করলেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী ।

বুধবার বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রী এখন থেকে সরকারি গাড়ির পরিবর্তে নিজের ব্যক্তিগত গাড়ি, নিজস্ব চালক এবং নিজের অর্থে কেনা জ্বালানি ব্যবহার করে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।

আজকের দিনের কর্মসূচিতে সাভার স্মৃতিসৌধ ও শেরেবাংলা নগরে শ্রদ্ধা নিবেদন শেষে সচিবালয়ে যাওয়ার পথে তিনি নিজের ব্যক্তিগত টয়োটা গাড়িটি ব্যবহার করেছেন। এমনকি জনভোগান্তির কথা চিন্তা করে দীর্ঘদিনের প্রথা ভেঙে নিজের গাড়িবহরের সংখ্যাও নাটকীয়ভাবে কমিয়ে এনেছেন তিনি। আগে প্রধানমন্ত্রীর বহরে ১৩-১৪টি গাড়ি থাকলেও আজ তা মাত্র ৪টিতে নামিয়ে আনা হয়েছে।

শপথ নেওয়ার পর প্রথম কার্যদিবসে প্রধানমন্ত্রী তার গাড়িতে জাতীয় পতাকাও ব্যবহার করেননি। তবে জানানো হয়েছে যে, রাষ্ট্রীয় বিশেষ অনুষ্ঠান বা বিদেশি মেহমানদের সফরের সময় প্রটোকল অনুযায়ী পতাকা ব্যবহার করা হবে। সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে প্রধানমন্ত্রী এখন থেকে মন্ত্রিসভার বৈঠকগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে মন্ত্রীদের চলাচলের কারণে রাস্তায় যানজট ও ভিআইপি প্রটোকলের ভোগান্তি তৈরি না হয়।

সড়কে প্রধানমন্ত্রী চলাচলের সময় দুই পাশে পুলিশ দাঁড়িয়ে থাকার যে দীর্ঘদিনের নিয়ম রয়েছে, সেটিও বাতিলের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা চলছে। জনবান্ধব ও মিতব্যয়ী রাষ্ট্রনায়ক হিসেবে নিজের অবস্থান জানান দিতেই সরকারের প্রথম দিনে এমন সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত