back to top
শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
Single Page Top Banner

অবসরের ঘোষণা দিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক:

ব্রাজিলের তারকা স্ট্রাইকার নেইমার জানিয়েছেন, চলতি বছরের শেষে তিনি অবসর নেয়ার কথা ভাবছেন। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড সাম্প্রতিক মৌসুমগুলোতে চোটে জর্জরিত থাকায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা খোলাখুলি স্বীকার করেছেন। খবর বিবিসির।

২০১৭ সালে বার্সেলোনা থেকে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) ২০০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফারে যোগ দেন নেইমার। যা এখনও ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার ফি। তবে ফ্রান্সে সময়টা চোটের কারণে বারবার বাধাগ্রস্ত হয়েছে তার। এরপর সৌদি ক্লাব আল-হিলালেও একই দশা হয় ব্রাজিলিয়ান এই তারকার।

২০২৫ সালের জানুয়ারিতে সৌদি ক্লাব আল-হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। পরে চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের শেষ পর্যন্ত করেন। কিন্তু হাঁটুর অস্ত্রোপচারের কারণে গত বছরের ডিসেম্বরের শেষ দিকে মাঠের বাইরে চলে যান তিনি এবং জানুয়ারিতে ব্রাজিলিয়ান মৌসুমের শুরুটাও মিস করেন। গত সপ্তাহে মাঠে ফেরেন এই ফরোয়ার্ড।

আরও পড়ুন: সুপার এইটের রেফারি ও আম্পায়ারদের নাম ঘোষণা

ব্রাজিলের অনলাইন চ্যানেল ‘কেইজ’-কে দেয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘এখন থেকে কী হবে জানি না, আগামী বছর নিয়েও নিশ্চিত নই। হয়তো ডিসেম্বর এলে অবসর নিতে ইচ্ছে করতে পারে। আমি এখন বছর বছর করে ভাবছি।’

ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার। তার গোল সংখ্যা ৭৯। কিংবদন্তি পেলের চেয়েও দুইটি বেশি। তবে ২০২৩ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের হয়ে আর খেলতে পারেননি তিনি।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত