back to top
বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬
Single Page Top Banner

সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন আহত

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নব-নির্বাচিত সদস্য সদস্য নুরুল আমিন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় এই ঘটনা ঘটে। পরে নেতাকর্মীরা তাকে উদ্ধার করে বারইয়ারহাট পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তিনি মাথা, মুখ ও কোমড়ে আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

এবিষয়ে বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী বলেন, মঙ্গলবার সকালে একটি ব্যবসায়িক কাজে কুমিল্লা যান মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন। বিকাল ৩ টায় ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় একটি গাড়িকে বাঁচাতে গিয়ে তার চালক নুরুল আমিনকে বহনকরা কারটি সড়ক বিভাজনের সাথে ধাক্কা দেয়। এতে তিনি মুখ, মাথা ও কোমরে আঘাত পান। আমরা বারইয়ারহাট পৌর সদরের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছি। বারইয়ারহাট পৌরসদরের কমফোট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, আজ বিকাল ৩টা ৪০ মিনিটে সংসদ সদস্য নুরুল আমিনকে আমাদের হাসপাতালে আনা হয়। আমাদের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তিনি মুখ, মাথা ও কোমড়ে আঘাত পেয়েছেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত