back to top
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
Single Page Top Banner

মূল টার্গেট ছিল কৃষকদলের যুগ্ন আহবায়ক বেলাল।

ফের রক্তাক্ত রাউজান : এবার গুলিতে বিএনপি কর্মী নিহত

চট্টগ্রাম ব্যুরো।

আবারও রক্তাক্ত রাউজান৷ আজ বুধবার (২৫ ফেব্রুয়ারী) ইফতারের কিছু সময় পর রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়া হাটে সন্ত্রাসীদের গুলিতে মজিব (৫৮) নামের এক যুবদল কর্মী নিহত হয়েছে।

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মজিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের এখানে মৃত অবস্থায় নিয়ে আনা হয়েছে। নিহতের মাথা, বুক ও পেটে তিনটি গুলিবিদ্ধ হয়েছিল৷

নিহত মোহাম্মদ মজিব রাউজান উপজেলার আধারমানিক অলিমিয়ার হাটের আব্দুল মোনাফের ছেলে৷ বিএনপি’র রাজনীতির সাথে জড়িত মজিব স্থানীয় এমপি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন৷ নিহতের দুই ছেলে। বড় ছেলে মানসিক ভারসাম্যহীন, ছোট ছেলে প্রবাসী৷ উনি পেশাগত ভাবে বিয়ের ঘঠকালি করতেন বলে জানা গেছে৷

ঘটনার বিষয়ে স্থানীয় যুবদল নেতা রাশেদ বলেন, নিহত মজিব আমার চাচা। তিনি বিএনপি’র রাজনীতির সাথে জড়িত৷ ইফতারের পর অলিমিয়া হাটের একটি চায়ের দোকানে আমরা গল্পসল্প করছিলাম৷ চা পান করে তিনি আমাদের থেকে ১০০ হাত দূরত্বে চলে যান৷ এর কিছুক্ষন পর আমরা গুলির শব্দ শুনতে পাই৷ আমি দ্রুত তাঁর দিকে ছুটে যাই৷ এসময় মাটিতে পড়ে থাকা মুজিব চাচার মাথা দিয়ে রক্তপাত হচ্ছিল। আমরা আমাদের ইউনিয়ন পরিষদ থেকে একটি সিএনজি এনে তাঁকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এসেছি৷ কিন্তু কে বা কারা কেন তাকে হত্যা করেছে সেটা বুঝতে পারছিনা৷

রাউজান উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ বেলাল জানান, মূলত তাকে হত্যার করতেই এসেছিল অজ্ঞাত সন্ত্রাসীরা৷ তিনি বলেন,” মজিব আমার পাশে থাকায় প্রথমে তাকে গুলি করে৷ পরে আমাকে হত্যা করতে তাড়া করে৷ আমি কোন প্রকার সেখান থেকে দৌড়ে এসে প্রাণ বাঁচাতে সক্ষম হই৷” নিহত মজিব তার খালাত ভাই বলে জানান তিনি৷ তবে কে বা কাহারা কিভাবে এসে এই ঘটনা ঘটিয়েছে সেই বিষয়ে মোঃ বেলাল কিছু জানাতে পারেনি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ইফতারের পর একটি চায়ের দোকানে কয়েকজন বসে গল্প করছিলেন। এ সময় বাইরে থেকে কয়েকজন যুবক এসে গুলি করে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত