back to top
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
Single Page Top Banner

সেলিনা হায়াৎ আইভী আবারও শোন অ্যারেস্ট

ডেস্ক নিউজ:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডলকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলায় তাকে এই গ্রেপ্তার দেখানো হয়।
​শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তারেক আল মেহেদী। এর আগে বৃহস্পতিবার আদালতের নির্দেশে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

​এর আগে বৃহস্পতিবার ফতুল্লা ও সদর মডেল থানায় দায়ের করা পৃথক পাঁচটি মামলায় (বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াসিন হত্যা, পারভেজ হত্যা এবং সরকারি কাজে বাধা প্রদান) আদালত থেকে জামিন পেয়েছিলেন সেলিনা হায়াৎ আইভী।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত