back to top
সোমবার, মার্চ ২, ২০২৬
Single Page Top Banner

অতীতেও পরিবারটির পাশে ছিলাম, আছি এবং থাকবো

শহীদ ফারুকের পরিবারকে তারেক রহমানের উপহার পৌঁছে দিলেন সাঈদ আল নোমান

চট্টগ্রাম ব্যুরো

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফারুকের পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে উপহার পৌঁছে দিলেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

রবিবার (১ মার্চ) সন্ধ্যায় নগরীর লালখান বাজার শহীদ ফারুকের বাসভবনে গিয়ে তার পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন সাঈদ আল নোমান। উল্লেখ্য গত বছর ২৪ জুলাই শহীদ ফারুকের দুই সন্তানের শিক্ষা যাবতীয় দায়িত্ব ও আর্থিক সহযোগিতা করেছিলেন সাঈদ আল নোমান।

সাঈদ আল নোমান বলেন, “শহীদ ফারুকের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই ত্যাগ আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিরাম প্রেরণা জোগাবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশের প্রতীক। তিনি
শহীদ পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন এবং যেকোনো পরিস্থিতিতে তাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আমি বিশ্বাস করি রাজনীতি মানে ইবাদত, আর সেই সেবার রাজনীতি, মানবিকতার রাজনীতি আমি ফেরি করবো আপনাদের মাঝে।”

এসময় উপস্থিত ছিলেন নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি,সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক সৈয়দ ওমর ফারুক, যুগ্ম আহবায়ক দাদন দড়ি সুরুজ, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সুমন, মহিলা দল নেত্রী নাসরিন বাপ্পি, এডভোকেট আয়েশা আক্তার সানজি,ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন রনি প্রমুখ।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত