back to top
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
Single Page Top Banner

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীতে এক ব্যবসায়ীর বাসভবন লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার কেন্দ্র করে ‘এস ড্রাইভ’ নামক সাড়াশি অভিযান শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

রবিবার (১ মার্চ) দিবাগত রাতে নগরীর ১৬টি থানা এলাকায় একযোগে পরিচালিত অভিযানে মোট ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আগাম ঢাক-ঢোল পিটিয়ে পরিচালিত এই অভিযানের সাফল্য নিয়ে সন্দেহ পোষন করেছেন নাগরিক সমাজ৷

যদিও এই অভিযানে ৬৫ জনকে অভিযানে গ্রেপ্তার, অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে সিএমপি সূত্র জানিয়েছে৷ এর মধ্যে কোতোয়ালী থানা এলাকায় ১৩ জন, সদরঘাটে ৩ জন, চকবাজারে ৪ জন, বাকলিয়ায় ৩ জন, খুলশীতে ২ জন, বায়েজিদে ৮ জন, পাঁচলাইশে ৩ জন, চান্দগাঁওয়ে ৬ জন, পাহাড়তলীতে ১ জন, আকবরশাহে ২ জন, ডবলমুরিংয়ে ৫ জন, বন্দরে ১ জন, ইপিজেডে ৪ জন, পতেঙ্গায় ৮ জন এবং কর্ণফুলীতে ২ জন গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে মাদক সংক্রান্ত মামলায় ৫ জন, ছিনতাইকারী ৪১ জন, চাঁদাবাজ ৫ জন, জুয়াড়ি ২ জন এবং কিশোর গ্যাংয়ের ১২ সদস্য রয়েছেন। অভিযানে একটি দেশীয় এলজি, তিনটি ছোরা, শর্টগানের ১২টি কার্তুজ, পিস্তলের ১০ রাউন্ড গুলি, দুটি ছুরি, তিনটি দা ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

অভিযানে সর্বমোট ৪৬৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে বাকলিয়া থানা এলাকা থেকে ১০০ পিস, বায়েজিদ থানা এলাকা থেকে ১৪ পিস, বন্দর থানা এলাকা থেকে ৪৭ পিস পরিত্যক্ত অবস্থায়, ইপিজেড থানা এলাকা থেকে ২০০ পিস এবং পতেঙ্গা থানা এলাকা থেকে ১০৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী জানানা, একযোগে অভিযান পরিচালনার উদ্দেশ্য হলো কোনো একটি স্থানে হানা দিলে যাতে অন্য স্থানে থাকা অপরাধীরা পালিয়ে যেতে না পারে। সে কারণে ওসি থেকে অতিরিক্ত কমিশনার পর্যন্ত সব পর্যায়ের কর্মকর্তা এই অভিযানে অংশ নিয়েছেন।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত