back to top
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
Single Page Top Banner

বিসিবি’তে পদত্যাগের হিড়িক

স্পোর্টস ডেস্ক:

দীর্ঘদিন পর গতকাল (শনিবার) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চলতি বোর্ডের চতুর্থ সভা। দুপুর থেকে শুরু হওয়া এই সভা শেষ হয় রাত নয়টা নাগাদ। সভা শেষের আগে পদত্যাগ করেন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের সিনিয়র ভাইস চেয়ারম্যান ফায়াজুর রহমান মিতু।

এরপর ঘণ্টা দুয়েকের ব্যবধানে একই পথে হাঁটলেন শাহনিয়ান তানিম, মেহেরব আলম এবং মঞ্জুরুল আলম। হঠাৎ করেই একই দিনে কেন চার পরিচালকের পদত্যাগ! সবার মনেই প্রশ্ন উঁকি দিচ্ছে। তবে পদত্যাগ করা এক পরিচালক জানান, বোর্ডের কাজে সন্তুষ্ট হতে না পেরে আগেই এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন।

এদিকে আজ রোববার জাতীয় ক্রীড়া পরিষদে সবশেষ বিসিবির নির্বাচন নিয়ে তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন জমা পড়বে। তার আগের রাতে সরে দাঁড়ালেন চার পরিচালক। জানা গেছে পদত্যাগের সংখ্যা আরও বাড়তে পারে। গতকাল রাত ১০টা নাগাদ মেইলের মাধ্যমে নিজেদের পদত্যাগের কথা জানান তিন জন পরিচালক।

বিসিবির ফ্যাসিলিটিজ বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন শাহনিয়ান তানিম। এ ছাড়া মেহেরব সিকিউরিটি কমিটির এবং মঞ্জুরুল মেডিকেল কমিটির দায়িত্বে ছিলেন। তাদের প্রত্যেকেই পদত্যাগের নেপথ্যে ব্যক্তিগত কারণ বলে উল্লেখ করেন। বর্তমান বিসিবির ভবিষ্যৎ অনেকটা নির্ভর করছে তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনের ওপর

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত