back to top
শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Single Page Top Banner

জ্বালানিতে অতিরিক্ত ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে

ডেস্ক নিউজ:

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, তার প্রভাব এসে পড়েছে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতেও। যার জন্য এই খাতে অতিরিক্ত ৩৬ হাজার কোটি টাকার ভর্তুকি চাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১০ এপ্রিল) ছুটির দিনে জাতীয় সংসদে ৩০০ বিধিতে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি বাজার অস্থির হয়ে উঠেছে। ফলে সরকারকে অতিরিক্ত ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে, যা বাজেট ও রিজার্ভ— দুটির ওপরই চাপ তৈরি করবে। সরকার এই অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় জনগণকে জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে পরামর্শ দেওয়াসহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।

অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে শৃঙ্খলা স্থাপন ও নানামুখী চাপ মোকাবেলা করে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ সরকার হাতে নিয়েছে বলে জানান তিনি।

অর্থনীতির চ্যালেঞ্জগুলো গভীর ও বহুমাত্রিক হলেও সুশাসন, সংস্কার ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত