নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ।
আজ শনিবার (১১ এপ্রিল) সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলে আছেন বর্তমানে পিএসএল খেলতে পাকিস্তানে থাকা তারকা পেসার মোস্তাফিজুর রহমানও। ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ওয়ানডে সিরিজ খেলতে পিসিএল ছেড়ে তিনি আজ বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন।
তবে ২৩ এপ্রিল শেষ ওয়ানডের পর তিনি আবারও পিসিএল খেলতে যাবেন। ফলে এই পেসার লাহোর কালান্দার্সের হয়ে চারটি ম্যাচ খেলতে পারবেন না।
মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ সম্প্রতি ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতে। টাই নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ওডিআই স্কোয়াডে বিসিবি নির্বাচক কমিটি মূল দল অপরিবর্তিত রেখেছে।
বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, নাহিদুল ইসলাম।


