চীন সরকারের আমন্ত্রণে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বেইজিং সফর করছেন। দলটি গতকাল বুধবার (১৫ এপ্রিল) রাতে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।
রাত পৌনে ১১টায় বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রতিনিধিদলটি চায়না নর্দার্ন এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে রওনা হয়। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে রয়েছেন আলতাফ হোসেন চৌধুরী, নাজমুল হক নান্নু, মোহাম্মদ শামসুজ্জামান, এস এম আসাদুজ্জামান রিপন, বেবী নাজনীন, খাইরুল কবির খোকন, মো. হাবিব উন নবী খান সোহেল, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. কামরুজ্জামান, নিলুফার চৌধুরী মনি, সাইয়েদ আল নোমান, মো. মনোয়ার হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, সানজিদা ইসলাম, কামাল আনোয়ার আহম্মেদ, মো. ইউনুস আলী, মো. আমানুল্লাহ ও মীর সোলায়মান।
মিডিয়া সেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১৯ এপ্রিল বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।


