back to top
সোমবার, জুন ১৫, ২০২৬
Single Page Top Banner

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

অনলাইন ডেস্ক:

ফের হরমুজ প্রণালি বন্ধ করে দিয়ে পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরানের সামরিক বাহিনী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে ফার্স নিউজ এজেন্সি, ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি এবং রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ প্রণালিটি আবারও তার পূর্বের অবস্থায় ফিরে আসবে এবং সশস্ত্র বাহিনী পুরো এলাকার নিয়ন্ত্রণ বজায় রাখবে। এর আগে কিছু সামুদ্রিক যানকে এ জলপথ দিয়ে চলাচল করতে দেখা গেলেও ঠিক কী পরিমাণ জাহাজ সেখান দিয়ে যাতায়াত করেছে, তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।

প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে তাদের কর্মকাণ্ডকে জলদস্যুতা বলে আখ্যায়িত করেছে। আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের তথাকথিত এ অবরোধ মূলত জলপথে ডাকাতিরই শামিল। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোর ওপর তাদের অবরোধ অব্যাহত রাখে, তবে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে এর আগেই কড়া হুঁশিয়ারি দিয়েছিল তেহরান।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত