back to top
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Single Page Top Banner

বন্ধুপ্রতীম দেশগুলোর জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান

অনলাইন ডেস্ক:

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বন্ধুপ্রতীম দেশগুলোর জাহাজের জন্য চলাচলের ফি বা মাশুল মওকুফ করার ঘোষণা দিয়েছে ইরান। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মস্কোতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি সংবাদ সংস্থাটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা নির্দিষ্ট কিছু দেশের জন্য এই বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি। তবে ভবিষ্যতে এই নীতিতে কোনো পরিবর্তন আসবে কি না, তা এখনই বলা সম্ভব নয়।

রাষ্ট্রদূত জালালি আরও জানান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে রাশিয়ার মতো বন্ধুপ্রতীম দেশগুলোর জন্য এই সুবিধা কার্যকর করার কাজ চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, বিশ্বের জ্বালানি তেল পরিবহনের অন্যতম প্রধান রুট হিসেবে বিবেচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিশাল সংখ্যক বাণিজ্যিক জাহাজ যাতায়াত করে। ইরানের এমন পদক্ষেপ দেশটির সাথে মিত্র দেশগুলোর কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে বলে ধারণা করা হচ্ছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত