back to top
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
Single Page Top Banner

চান্দগাঁওয়ে সিএনজি স্টেশনের চুরি করা টাকাসহ মূলহোতা গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো:

চান্দগাঁও থানাধীন ক্লিউইস্টন সিএনজি স্টেশনের চুরি করা ২৩ লাখ সাড়ে ৭৩ হাজার টাকাসহ মূলহোতা মোঃ ইউনুছ রনি’কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানাব চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুন। গ্রেপ্তারকৃত ইউনুছ রনি চান্দগাঁও এর মৌলভী পুকুর পাড় এলাকার কোরবান আলী মিস্ত্রীর বাড়ির মৃত কামাল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ২৫ এপ্রিল রাতে চান্দগাঁও থানাধীন সিএন্ডবি মোড়স্থ ক্লিউইস্টন সিএনজি স্টেশনের অফিস কক্ষের পিছনের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে স্টিল আলমিরার লকারে থাকা নগদ ২৬ লাখ ২৯ হাজার ৩৫২ টাকা চুরি করে নিয়ে যায়। পরে আজ থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করলে পুলিশ তথ্য প্রযুক্তি সহয়তায় আসামিকে গ্রেপ্তার করে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত