সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ১৪ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মো.আব্দুস শুক্কুরকে গ্রেপ্তার করা হয়েছে।
আব্দুস শুক্কুর (৩৭) লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উদমারা গ্রামের বাসিন্দা।
বর্তমানে তিনি নগরের কোতোয়ালী থানাধীন বিআরটিসি এলাকার জামতলা বস্তিতে বসবাস করেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, শনিবার (২ মে) কোতোয়ালী থানাধীন নিউ মার্কেট এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী মো. আব্দুস শুক্কুরকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে হালিশহর, ইপিজেড, কোতোয়ালী, চকবাজার ও বন্দর থানায় দায়ের করা ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, ছিনতাই, চুরি ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।


