back to top
রবিবার, মে ৩, ২০২৬
Single Page Top Banner

ইউনিয়ন ব্যাংক খাতুণগঞ্জ শাখায় গ্রাহকদের তালা

চট্টগ্রাম ব্যুরো:

নিজেদের জমানো টাকা নিজেরাই উত্তোলন করতে না পেরে ও হেয়ার কাট বাতিলের দাবিতে চট্টগ্রামের খাতুনগঞ্জে ইউনিয়ন ব্যাংক পিএলসির একটি শাখায় তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ আমানতকারীরা।

রোববার (৩ মে) সকালে ব্যাংকের ওই শাখায় আমানতকারীরা বিক্ষোভ শুরু করেন। এ সময় গ্রাহকরা শাখা ব্যবস্থাপককে খুঁজে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। ঘটনাস্থলে কোতোয়ালী থানা পুলিশের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন বলে জানা যায়।

বিক্ষোভে অংশ নেওয়া এক আমানতকারী জানান, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি যাতে আমাদের লেনদেন স্বাভাবিক করা হয়। কিন্তু আমাদের দাবির কোন সুরাহা হয়নি। তাছাড়া ব্যাংক কর্তৃপক্ষ বলতেছে, হেয়ার কাট ৪ শতাংশ করা হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা হেয়ার কাট বাতিল চাই।

বিক্ষুব্ধ এক গ্রাহক অভিযোগ করেন, এই ব্যাংকে আমার এক কোটি টাকা জমা আছে। কিন্তু আমি এক হাজার পাচ্ছি না। প্রয়োজনের সময় আমরা সামান্য অর্থও তুলতে পারছি না। সামনে কোরবান আসতেছে। আমরা যদি টাকা তুলতে না পারি তাহলে কোরবার কিভাবে করব:?

এক নারী আমানতকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যাংকের ম্যানেজার পালিয়ে গেছেন। তার কর্মকর্তাদেরকে রেখে তিনি আত্মগোপন করেছেন। আমরা হেয়ার কাট সিস্টেম মানি না। আমরা গত দুই বছরের মুনাফা কেন পাবো না।

অন্যদিকে ব্যাংকের কর্মীরা জানান, ব্যবস্থাপক ছুটিতে আছেন এবং সেকেন্ড অফিসার বিদেশে অবস্থান করছেন।

বিক্ষোভকারীরা ইউনিয়ন ব্যাংকে তালা ঝুলানোর পর পার্শ্বর্বর্তী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেও বিক্ষোভ শুরু করেন। পরে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত