back to top
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
Single Page Top Banner

দেশে হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ১২ শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ:

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও এর উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৫২৪ জন।
বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে দেশের বিভিন্ন স্থানে হাম ও এর উপসর্গ নিয়ে ১২ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া নতুন করে ১ হাজার ৫২৪ জনের শরীরে হামের সংক্রমণ বা এ সংক্রান্ত উপসর্গ শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে অনেককেই উন্নত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানানো হয়েছে। তবে জনমনে আতঙ্ক বাড়ছে, বিশেষ করে শিশুদের সুরক্ষায় টিকাদান কর্মসূচি ও সচেতনতার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত