বগুড়া সিটি করপোরেশনসহ (নতুন সিটি করপোরেশন) ৫টি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন উপজেলাগুলো হলো-বগুড়ায় ‘মোকামতলা’, কক্সবাজারে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ে ‘রুহিয়া’ এবং ‘ভুল্লী’ এবং লক্ষীপুরে ‘চন্দ্রগঞ্জ’। বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, বৈঠকে বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা গঠন করা হয়েছে।


