চট্টগ্রামের খুলশীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নরেন ধর (৩৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় নগর পুলিশের উত্তর জোনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তিনি বলেন, এটি একটি বিদেশি মিশনের ভেতরের ঘটনা। নিয়ম অনুযায়ী সব প্রক্রিয়া আমরা অনুসরণ করেছি। মিশনের পক্ষ থেকে বিষয়টি গোপন রাখার অনুরোধ জানানো হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, নরেন ধর ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে কাজ করতেন। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
ঘটনাস্থলে কোনো সংঘর্ষ, আঘাতের চিহ্ন বা সন্দেহজনক আলামত পাওয়া গেছে কি না, সেসব বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
নরেন ধরের পরিচয়, পেশা সম্পর্কে বিস্তারিত জানতে পারেনি পুলিশ।
এ বিষয়ে জানতে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের অফিস নম্বরে ফোন করা হলে কেউ রিসিভ না করায় তাদের বক্তব্য জানা যায়নি। কার্যালয়ের কোনো কর্মকর্তা মন্তব্য দিতে রাজি হননি।
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে এক যুবকের লাশ উদ্ধার
- ১ চট্টগ্রাম বন্দরে জাহাজে নাবিকদের মারামারিতে থাই নাগরিক নিহত
- ২ চট্টগ্রামে বাসি ও অপরিচ্ছন্নতার দায়ে লেমন গ্রাস ও কাচ্চি ডাইনকে জরিমানা
- ৩ চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে এক যুবকের লাশ উদ্ধার
- ৪ চট্টগ্রামে বিমানের ৯ হাজার লিটার তেল চুরির সময় গোয়েন্দা সংস্থার হাতে ধরা
- ৫ মাজারে কোরআন ছুঁয়ে শপথ: স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিয়ে এলডিপিতে যোগ দেয় চন্দনাইশের জসিম


