back to top
বৃহস্পতিবার, মে ২১, ২০২৬
Single Page Top Banner

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

মিরপুর টেস্টের দাপট সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেও ধরে রাখলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়ে অনন্য এক ইতিহাস গড়লো টাইগাররা। এ জয়ের ফলে টেস্ট ক্রিকেটে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করলো বাংলাদেশ।

৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের জন্য শেষ দিনে পাকিস্তানের প্রয়োজন ছিলো ১২০ রান, আর বাংলাদেশের দরকার ছিল মাত্র ৩ উইকেট। পঞ্চম দিনের প্রথম সেশনে মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান অষ্টম উইকেটে অর্ধশতকের জুটি গড়ে সফরকারীদের জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। তবে সেই প্রতিরোধ ভেঙে দেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

সাজিদ খানকে (২৮) আউট করার মাধ্যমে সাজঘরে ফেরান তাইজুল, যা ছিল এই ইনিংসে তার পঞ্চম উইকেট (ফাইফার)। এর আগে দিনের শুরুতে নাহিদ রানার বলে রিজওয়ানের ক্যাচ স্লিপে মেহেদী হাসান মিরাজ মিস করলেও শেষ পর্যন্ত তা বড় কোনো বিপর্যয় ডেকে আনেনি। পাকিস্তানের ইনিংস থামে ৩৫৮ রানে।

ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই অসাধারণ নৈপুণ্য দেখিয়ে পাকিস্তান বধে ঐতিহাসিক এই সাফল্য ছিনিয়ে আনল নাজমুল হোসেন শান্তর দল। এর আগে মিরপুরে সিরিজের প্রথম টেস্টেও জয় পেয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এমন দাপুটে সিরিজ জয় দেশের টেস্ট ক্রিকেটে এক নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত