back to top
শনিবার, মে ২৩, ২০২৬
Single Page Top Banner

চট্টগ্রামের হাজীপাড়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: দুই ঘণ্টা অবরুদ্ধ পুলিশ

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম একদিনের ব্যবধানে এবার ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার খবর পাওয়া গেছে। শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে উত্তর আগ্রাবাদের হাজীপাড়ায় ধর্ষণ চেষ্টার সন্দেহভাজন যুবককে আটক করে মারধর করেন স্থানীয়রা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ক্ষুব্ধ জনতার তোপের মুখে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকতে হয়েছে ডবলমুরিং থানা পুলিশের সদস্যদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটিকে সড়ক থেকে একটি নির্জন স্থানে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সন্দেহভাজন যুবক। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। পরে ক্ষুব্ধ জনতা সন্দেহভাজন যুবককে গণপিটুনি দিতে শুরু করে।
খবর পেয়ে ডবলমুরিং থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ জনতা পুলিশের কাছ থেকে যুবককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পুলিশ সেখানে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শিশু ও তার পরিবারের সঙ্গে পুলিশ কথা বলেছে। অভিযুক্তকে থানায় আনা হয়েছে।

তিনি বলেন, সেখানেও বাকলিয়ার মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছিল। এখন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত