back to top
শুক্রবার, জুন ১৯, ২০২৬
Single Page Top Banner

উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর এনসিপি’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

চট্টগ্রাম ব্যুরো:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব সাদিয়া আফরিন এবং এনসিপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন-এর বিরুদ্ধে উত্থাপিত উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, সানজিদা সুলতানা ইভা নামের এক নারী নিজেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কর্মী দাবি করে গত ১৭ জুন চট্টগ্রামের চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন এবং ১৯ জুন একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। উক্ত জিডি ও সংবাদ সম্মেলনে তিনি চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সদস্য সচিব সাদিয়া আফরিন এবং এনসিপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিনের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করেছেন, তা আমাদের বিবেচনায় সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, কাল্পনিক এবং রাজনৈতিক ও ব্যক্তিগত উদ্দেশ্যসাধনের অপচেষ্টা। প্রকৃতপক্ষে, এই সম্পূর্ণ ষড়যন্ত্রের পেছনে মূল ইন্ধনদাতা হিসেবে কাজ করছেন হুজ্জাতুল ইসলাম সাইদ নামের এক ব্যক্তি ও তার সহযোগী।

ইতোমধ্যে বিষয়টির গুরুত্ব বিবেচনায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাহী সংসদের উদ্যোগে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা তদন্ত কার্যক্রম শুরু করেছেন। তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে এ বিষয়ে কোনো ধরনের অনুমাননির্ভর, বিভ্রান্তিকর বা মনগড়া মন্তব্য ও সিদ্ধান্ত থেকে বিরত থাকার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

চট্টগ্রাম মহানগর এনসিপি দেশের প্রচলিত আইন, বিচারব্যবস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত আহ্বান জানাই যে, যেকোনো অভিযোগ যথাযথ তদন্ত, তথ্য-উপাত্ত ও প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষভাবে মূল্যায়ন করা হোক এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার কিংবা ব্যক্তিগত প্রতিহিংসার হাতিয়ার হিসেবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারের সুযোগ যেন সৃষ্টি না হয়।

ন্যায়, সত্য ও আইনের শাসনের প্রতি অবিচল আস্থা রেখেই আমরা আশা করি, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং সত্য প্রতিষ্ঠিত হবে।

এনসিপি’র চট্টগ্রাম মহানগরের প্রচার ও প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত