back to top
রবিবার, জুন ২৮, ২০২৬
Single Page Top Banner

রিয়াদে আ'লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রবাসীদের প্রতি নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান শেখ হাসিনা

ডেস্ক নিউজ

গত ২৬ জুন, শুক্রবার রাত ৮ টায় রিয়াদের স্থানীয় একটি মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে রিয়াদ সম্মিলিত আওয়ামী পরিবার।

এম আর মাহবুবের সভাপতিত্বে এই আয়োজনে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা রিয়াদের আওয়ামী নেতৃবৃন্দকে আওয়ামী লীগের ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি সৌদি আরব প্রবাসী আওয়ামী লীগের নেত্রীবৃন্দকে দেশের নির্যাতিত নেতা কর্মীদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

শেখ হাসিনা তাঁর বক্তব্যে আরও বলেন, তিনি ইউনিয়ন পর্যায় ও সংসদীয় আসনের আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের সাথে বিরামহীনভাবে কথা বলছেন। সবার সাথে কথা বলা শেষ হলেই দেশে ফিরে আসবেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, তিনি দ্রুত দেশে ফিরবেন এবং সকল নেতাকর্মী হত্যার বিচার করবেন। অনুষ্ঠানে রিয়াদ আওয়ামী পরিবারের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ কাজী মাসুদ, জাকির হোসেন, ইঞ্জি: তানভীর সিকান্দার, শহীদ মাতব্বর, জনাব ইসাউল্লাহ ও আকরাম ফকির।

শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্থানীয় নেতৃবৃন্দের শুভেচ্ছা বক্তব্যের পরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হন। উপস্থিত নেতৃবৃন্দকে নেত্রীর সাথে পরিচয় করিয়ে দেন জনাব আকরাম ফকির ও এম এ জলিল রাজা।

অনুষ্ঠানস্থলে ৫ আগস্ট ২০২৪ পরবর্তী সময়ে পরলোকগত সকল জাতীয় নেতৃবৃন্দের ছবি প্রদর্শনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মওলানা আব্দুর রশীদ তর্কবগীশের ছবি প্রদর্শন করা হয়।

হাফিজুল ইসলাম পলাশ ও মোস্তাক মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানের শেষে দেশাত্মবোধক গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং অনুষ্ঠান পরবর্তীতে নৈশভোজ অনুষ্ঠিত হয়।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত