back to top
মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
Single Page Top Banner

পাঁচলাইশে দেয়াল ধসে নিহত ১, শিশু সহ আহত ৩

চট্টগ্রাম ব্যুরো:

ট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি ব্লকে দেয়াল ধসে শফিকুল রহমান (৩০) নামের এক যুবককের মৃত্যু হয়েছে।

নিহত যুবকের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা এলাকায়। আহতরা হলেন-মঞ্জিলা বেগম (৩২), সোহান (৪) ও ছাইফা (২)।

আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, একজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি। আরও তিন জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত