back to top
রবিবার, জুলাই ১২, ২০২৬
Single Page Top Banner

১৩ ঘণ্টার অভিযানে উদ্ধার করেছে পুলিশ

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে অপহৃত এক শিশুকে ১৩ ঘণ্টার অভিযানে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আশেক।

তিনি বলেন, শনিবার সকালে নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকা থেকে শিশু নাজেহাদকে উদ্ধার করা হয়।

এ সময় শিশুটিকে হেফাজতে রাখার অভিযোগে নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা নাছিমা বেগম (২৫) এবং তার স্বামী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা বোরহান উদ্দীনকে (৩০) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত