আগামী শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম সিডিএ কর্ণফুলী হাউজিং সোসাইটিতে ওয়াসার ভান্ডালজুড়ি প্রকল্প থেকে পানি সংযোগ এর কাজের অগ্রগতি ও প্রকল্প বাস্তবায়নে সমস্যা ও সম্ভাবনা সরেজমিনে পরিদর্শন করবেন ।
গত ২০ এপ্রিল সিডিএ-র চেয়ারম্যান এর কার্যালয়ে দূপুর সাড়ে বারোটায় অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সরেজমিনে পরিদর্শন কালে চট্টগ্রাম ওয়াসার সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের একটি টিমও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
অনুষ্ঠানে প্লট মালিকদের সকল সদস্যদের উপস্থিতি প্রত্যাশা করা হয়। আলোচনাকালে প্লট মালিকদের ওয়াসার পানি সংযোগ বাবদ নির্ধারিত সার্ভিস চার্জ দ্রুত জমা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। যেসব প্লট মালিকদের বহুতল বিল্ডিং প্ল্যান জমা দেয়া হয়েছে সেগুলো দ্রুত পাশের ব্যবস্থা করতে চেয়ারম্যান সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন। প্রকল্পের অন্যান্য সমস্যা সমাধানে ও ৫১৯ টি প্লট সমৃদ্ধ মেঘা প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে প্লট মালিক সমিতিকে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ যথাযথ সহযোগিতা প্রদান করবে মর্মে চউক চেয়ারম্যান আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য প্রকল্পটি ৩৩ বছর সূপেয় পানির অভাবে ও ৪ তলার বেশি বিল্ডিং প্লান দেবেনা মর্মে গুজবের কারনে প্রকল্পটি বাস্তবায়ন হয়নি । আলোচনা কালে সিডিএর প্রকৌশলী মনজুর হাসান ,প্রকৌশলী মো ইলিয়াস, সমিতির সিনিয়র সহ সভাপতি ও সিডিএর আইন উপদেষ্টা এডভোকেট জিয়া হাবীব আহসান, যুগ্ন সম্পাদক সাইফুল হুদা,তথ্য ও প্রচার সম্পাদক সাইফুজ্জামান রাফি প্রমুখ উপস্থিত ছিলেন ।


