back to top
বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Single Page Top Banner

সিএমপি’র ৩ থানায় নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী আটক

চট্টগ্রাম ব্যুরো:

সিএমপি’র তিন থানার অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গোপন বৈঠক ও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করার অভিযোগে নগরীর বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এসব নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়।

গতকাল মঙ্গলবার ( ২৩ জুন) বিকেলে সংশিষ্ট থানার পুলিশ কর্মকতারা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঁচলাইন থানার ওসি মো. জাহেদুল ইসলাম জানান, ২ নং গেইট এলাকা থেকে রেজাউল হাসান নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে আইনী প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়।

চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন জানান, চান্দগাঁও থানার নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সালসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ আদালতে সোপর্দ করা হয়।
বাকলিয়া থানার ওসি মো.জাহেদুল কবির জানান, রাজাখালী এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের আয়াত নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আজ আদালতে সোপর্দ করা হয়।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত