ইস্ট ডেল্টা ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন।
গতকাল ২৩ জুন মঙ্গলবার চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানকে সাথে নিয়ে তিনি স্কুলটির ক্যাম্পাস পরিদর্শন করেন।
পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং স্কুলের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। এসময় তিনি ইস্ট ডেল্টা ইন্টারন্যাশনাল স্কুলের পরিবেশ ও আধুনিক ক্লাসরুম দেখে মুগ্ধ হন।
তিনি বলেন, আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের অনেক বেশি জানতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে তৈরি করা আধুনিক ডিজিটাল ক্লাসরুম সত্যিই প্রশংসার দাবি রাখে। চট্টগ্রামে এমন মানসম্মত স্কুল আরও দরকার। পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী স্কুলের সার্বিক পরিবেশ, শৃঙ্খলা এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, নগরীর ইস্ট ডেল্টা ইন্টারন্যাশনাল স্কুল ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ সাঈদ আল নোমান।


