back to top
বুধবার, জুন ২৪, ২০২৬
Single Page Top Banner

চট্টগ্রামে অপপ্রচার-নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম ব্যুরো:

দেশবিরোধী অপতৎপরতা, ফ্যাসিবাদী রাজনীতি, অপপ্রচার এবং শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।
আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে যুবদল ঘোষিত সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন বায়েজিদ বোস্তামী ও পাঁচলাইশ থানা যুবদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নগরের দুই নম্বর গেট ষোলশহর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি মুরাদপুর হয়ে বহদ্দারহাট মোড়ে সমাবেশে মিলিত হয়।
জিয়াউর রহমান জিয়া বলেন, সুশীলগুপ্ত ষড়যন্ত্রের রাজনীতি জনগণের প্রকৃত সমস্যা আড়াল করে বিভ্রান্তি সৃষ্টি করছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ।
তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে দেশ পরিচালিত হচ্ছে। বিদেশি আদর্শনির্ভর রাজনীতি এ দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ ও ফেরদৌস আহমেদ মুন্না।

এ সময় চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ-সভাপতি সাহাব উদ্দিন হাসান বাবু, মোহাম্মদ মুসা, অরূপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, আবদুল্লাহ আল টিটু, রাশেদুল ইসলাম লেবু, দীপংকর ভট্টাচার্য, তৌহিদুল ইসলাম রাসেল, সেলিম উদ্দিন রাসেল, এরশাদ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, গুলজার হোসেন, রাজন খান, ওমর ফারুক, জমিরউদ্দিন আহমেদ মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত