চট্টগ্রাম নগরীর বায়েজিদে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৮টায় বায়েজিদ থানাধীন কামরাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, বায়েজিদের পূর্ব শহিদনগর এলাকার মো. সুমনের তৌহিদুল ইসলাম সামির (২২) ও কুমিল্লার মুরাদনগরে মো. আলমের ছেলে আলমগীর হোসেন সজীব (২০)।
পুলিশ জানায়, চেকপোস্টে কর্তব্যরত সদস্যরা সন্দেহজনকভাবে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি শর্টগান এবং পাঁচ রাউন্ড তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার অস্ত্র ও গুলির উৎস এবং এগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


