back to top
শনিবার, জুন ২৭, ২০২৬
Single Page Top Banner

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক৷ পর্নোগ্রাফি তৈরী ও মানসিক নির্যাতন : অভিযুক্ত গ্রেফতার

সদরঘাট থানার পুলিশের দ্রুত পদক্ষেপ

চট্টগ্রাম ব্যুরো:

সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে বিয়ের প্রলোভনে যৌনকর্ম, পর্নোগ্রাফি ও মানসিক নির্যাতন মামলার এজাহারনামীয় এক আসামীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী তৌসিফ আহমেদ পশ্চিম মাদারবাড়ী টং ফকির মাজার লেইন এলাকার মৃত আবদুল হাইয়ের সন্তান।

গতকাল (২৫ জুন) বৃহস্পতিবার সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার হয়।

এ ব্যাপারে সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এজাহার নামীয় আসামি তৌসিফকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে প্রেরণ করা হয়।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত