সাতকানিয়া-লোহাগাড়া জাতীয়তাবাদী স্টুডেন্ট ফোরামের উদ্যোগে সাতকানিয়ার চরতী আমিলাইষ ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়েছে৷
সম্প্রতি ভারী বৃষ্টি ও পাহাড়ে ঢলে বন্যা কবলিত এলাকায় এই ত্রান কার্যক্রম পরিচালনা করেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও ফোরামের প্রতিষ্ঠাতা নাদিম মোঃ নুরুন্নবী।এসময় আরও অংশ গ্রহণ করেন মহানগর ছাত্রদল নেতা হামিদ হোসাইন, ফোরামের সভাপতি কাইছার হামিদ, যুগ্ম সম্পাদক এমরানুল হক, সাংগঠনিক সম্পাদক তানযীমুল হক তামিম ও আল হেলাল কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগসহ অন্যন্যরা।


