back to top
বুধবার, জুলাই ১৫, ২০২৬
Single Page Top Banner

সাদিয়াস কিচেন’কে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদে অবস্থিত ‘সাদিয়াস কিচেন’ এর প্রধান রান্নাঘরে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে এ জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানের রান্নাঘরে মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছে। সেখানে পচা ডিম ও পচা ব্রেডক্রাম্ব, ইঁদুর, তেলাপোকা, মশা ও মাছির উপস্থিতি, ফ্রিজারে উচ্ছিষ্টাংশসহ মুরগি সংরক্ষণ, খাদ্য প্রক্রিয়াকরণ স্থানের মধ্যেই মুরগির খামার, খোলা ড্রেনেজ এবং মাংসের সঙ্গে খোলা অবস্থায় দই সংরক্ষণের মতো নানা অনিয়ম পাওয়া যায়। এছাড়া মেয়াদোত্তীর্ণ নিবন্ধন নিয়ে খাদ্য উৎপাদনেরও প্রমাণ মেলে।

অনিবন্ধিত (মেয়াদোত্তীর্ণ নিবন্ধন) উপায়ে খাদ্যদ্রব্য উৎপাদনসহ নানা অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৩ ধারানুযায়ী তিন লাখ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, অভিযানে প্রতিষ্ঠানের প্রধান রান্নাঘরে খাদ্য উৎপাদন ও সংরক্ষণে গুরুতর স্বাস্থ্যঝুঁকি পূর্ণ পরিবেশ এবং নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের একাধিক অনিয়ম পাওয়া গেছে।
এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত