সিএমপি’র ডিবি পুলিশের অভিযানে ১৮ মামলার আসামি ও কুখ্যাত সন্ত্রাসী বুইশ্যার সহযোগী ইদ্রিস প্রকাশ ইব্রাহিম (২৭) গ্রেপ্তার।
গ্রেপ্তারকৃত ইদ্রিস রাউজানের নোয়াপাড়া পথেরহাট এলাকার মৃত ইউসুফের ছেলে।
গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় চান্দগাঁও থানাধীন ফরিদার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গতকাল চান্দগাঁওয়ের ফরিদার পাড়া এলাকা থেকে কুখ্যাত সন্ত্রাসী বুইশ্যার ঘনিষ্ট সহযোগী ইদ্রিসকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সিএমপি’র বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, ছিনতাই, চুরি ও মাদকসহ ১৮টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় অস্ত্র ব্যবহার করে ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধে লিপ্ত ছিল। তাকে চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়েছে।


