back to top
শুক্রবার, মে ২৯, ২০২৬
Single Page Top Banner

অক্সফোর্ড ছোটদের গণিত অলিম্পিয়াড ২০২৫ এর পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

অক্সফোর্ড ছোটদের গণিত অলিম্পিয়াড ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৭ জানুয়ারী শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজ ও অক্সফোর্ড এডুকেশন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গণিত অলিম্পিয়াড ২০২৫ পুরস্কার বিতরণ, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামের বিভিন্ন স্কুলের এক হাজার শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন। এসময় মেয়র বলেন, পড়ালেখার পাশাপাশি বুদ্ধিভিত্তিক সৃজনশীল ও মননশীল কার্যক্রম সত্যিই প্রশংসার দাবিদার। এইসব কার্যক্রম শিক্ষার্থীদের মেধা বিকাশে ও সুশিক্ষিত হয়ে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সদ্য প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ কে.এম. হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইসরাফিল মজুমদার-ইন্সপেক্টর, ডিবি, (সিএমপি), বেলায়েত হোসেন বুলু, আহবায়ক চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল, নকিব উদ্দিন ভূইয়া-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহানগর বিএনপি, বিশিষ্ট ব্যবসায়ী জিন্স এন্ড ফ্যাশনের মালিক আনোয়ারুল ইসলাম, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজ সেবক শহীদুল্লাহ বাহার, আশিষ বরণ দেব।
গণিত অলিম্পিয়াডে কৃতিত্বের সাথে মেধা তালিকায় সর্বোচ্চ অর্জনকারী কৃতি শিক্ষার্থীকে ল্যাপটপ পুরস্কার প্রদানের মধ্য দিয়ে মেধা স্থান অর্জন করা শিক্ষার্থীদের প্রাইজমানি, সনদ ও অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত